বনপাহাড়ে ঘেরা একটা ছোট্ট শহর- মধুবন। এক দুর্ঘটনা-একটি পরিবার, আগুনে পুড়ে মারা যায় একরাতেই। আর ঠিক সেই রাতেই, তেরো বছর পরে, মধুবনে নতুন পালা নিয়ে আসছে, দিলুরানি অপেরা।
ঝড়-বৃষ্টির গভীর রাতে, মধুবনের রাস্তায় হঠাৎ এসে দাঁড়ায়, লাল টকটকে একটা বাস! সেই রাত থেকেই বদলে যেতে থাকে মধুবনের লোকজনের আচরণ। কিন্তু কেন? দিলুরানি অপেরা মধুবন থেকেই বেছে নেবে তাঁদের অভিনেতা অভিনেত্রীদের। কীভাবে? তিনরাতের পালা কী? কী-ই বা হবে এই পালা একবার শুরু হলে? জাকুয়া কারা? আয়রাত বৃক্ষের চারাই বা কী?
আর ঠিক কী ঘটেছিল আজ থেকে তেরো বছর আগে, যার স্মৃতি কেউ যেন সুনিপুণভাবে মুছে ফেলেছে মধুবন-এর বুক থেকে!
Customers' review
Reviews
Be the first to review ""