বর্তমান আলিপুরদুয়ার জেলায় কালচিনি চা বাগানে ১৯৬৬ সালের ১১ জানুয়ারি তিলোত্তমা মজুমদারের জন্ম। পিতা প্রয়াত সতীন্দ্রপ্রসাদ চক্রবর্তী, মা প্রয়াত ভারতী লেখা চক্রবর্তী। বিবাহসূত্রে জীবন যোগ করেছেন সুদীপ গোস্বামীর সঙ্গে। গোড়া থেকে তিলোত্তমা মজুমদার ছদ্মনামে লিখছেন। জীবনের প্রকৃতি বদলেছে, কিন্তু সাহিত্যিকের নামের ছদ্মবেশটি রয়ে গেছে।
পড়েছেন কালচিনির ইউনিয়ন অ্যাকাডেমি স্কুলে। জলপাইগুড়ি সরকারি বালিকা বিদ্যালয়, আলিপুরদুয়ার কলেজ এবং কলকাতায় স্কটিশচার্চ কলেজে।
আকস্মিকভাবেই সাহিত্যরচনা শুরু। একেবারে গোড়ার দিকে অগ্রজ শক্তিপ্রসাদ চক্রবর্তী ও কাকা সমীর চক্রবর্তীর কাছে লেখার উৎসাহ পেয়েছেন, যা এই সাহিত্যিককে ঋদ্ধ করেছে।
এ পর্যন্ত প্রকাশিত সাতাশটি উপন্যাস, চারটি গল্পগ্রন্থ, তিনটি কাব্যগ্রন্থ।
Customers' review
Reviews
Be the first to review ""