এই জীবনোপন্যাসের নায়ক সোমেন চন্দ ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ১৯২০ সালে। তরুণ বয়সে সাহিত্যচর্চার সঙ্গে জড়িয়ে পড়েন বামপন্থী রাজনীতিতে। প্রগতি পাঠাগার পরিচালনায়, প্রগতি লেখক সংঘ গঠনে তাঁর উদ্যোগ ছিল আন্তরিক। সেই সঙ্গে ছিল শ্রমিক আন্দোলনের কাজ। মাত্র ২১ বছর বয়সে তিনি রেলওয়ে শ্রমিক সংগঠনের সম্পাদক হন। এত সব দায়িত্ব পালনের মধ্যেও সাহিত্যচর্চা অব্যাহত ছিল। ইঁদুর, দাঙ্গা, মুহূর্ত, সত্যবতীর বিদায়, অকল্পিত, অন্ধ শ্রীবিলাসের কয়েকদিনের একদিন প্রভৃতি অসামান্য কয়েকটি গল্পের স্রষ্টা তিনি। ১৯৪২ সালে ফ্যাসিবাদবিরোধী এক সভায় যাবার পথে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের ঘাতকের ছুরি স্তব্ধ করে দেয় তাঁর কণ্ঠ।
Customers' review
Reviews
Be the first to review ""