মফস্সল শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলেটি দিনে ছাত্র পড়ায়, চাকরির প্রস্তুতি নেয়, রাতের কলেজে ইংলিশ অনার্স পড়ে। তার চোখে জীবনের অনিবার্য সত্য হয়ে ধরা দেয় পরিবর্তনশীল আর্থ-সামাজিক পটভূমি। সেলফোনের ব্যবহার, নেশাসক্ত বন্ধুর করুণ পরিণতি, পুরনো বাড়ির শপিং মল হয়ে ওঠার ভোজবাজি, সৎ ও নির্লোভ মানুষের স্বপ্নদর্শন ও গোপন বিপ্লব, প্রিয় বান্ধবীর সমকাম- এমন বিচিত্র বিষয় নিয়ে নিজেরই রোজনামচার মতো লেখা এই গদ্যসমূহ। প্রত্যেকটি গদ্য একে-অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছোটগল্পও বটে। প্রচলিত উপন্যাসের গড়ন নয়, কিন্তু ছোটগল্পের আদলে সুখ-দুঃখের ছোট ছোট ঘটনায় গাঁথা এই গ্রন্থটিকে উপন্যাসই বলতে হবে। কবিখ্যাতির সীমানা পেরিয়ে এই গ্রন্থ পিনাকী ঠাকুরের এক বিশেষ সৃজন।
Customers' review
Reviews
Be the first to review ""