এ কাহিনী উজ্জয়িনীর, এ-কাহিনী ইমনের। এ-কাহিনী মিঠু চৌধুরীর, এ-কাহিনী
রাজেশ্বরীর। এ-কাহিনী ঋতুর, এ-কাহিনী
বিষ্ণুপ্রিয়ার। এ-কাহিনী তন্ময়ের, এ-কাহিনী
ভেঙ্কটেশের। এ-কাহিনী গৌতমের, এ-কাহিনী
অনুকার। এ-কাহিনী এদের প্রত্যেকের, এবং
এদের মতো আরও অনেকের। একটি বিশেষ
কলেজের নয়, যে-কোনও কলেজের। স্নাতক
স্তরে তিন বছরের পাঠক্রমে পড়তে-আসা একঝাঁক
ছেলেমেয়ের, যারা আঠারোতে আসে, একুশে পা পড়তে না-পড়তে ছড়িয়ে যায় মহাজীবনের মুক্তপথে। এ-উপন্যাস সেইরকমই কিছু ছেলেমেয়ের কলেজীবনের কাহিনী। শুধুই কলেজজীবনের নয়। কলেজজীবনের পাশাপাশি ব্যাক্তিগত ও পারিবারিক যে-জীবন, একইসঙ্গে সেই জীবনের নানা কাহিনীকেও টুকরো টুকরো ফ্রেমে সাজিয়ে নিয়েছেন সম্পন্ন লেখিকা। যেমন বিচিত্র, তেমন কৌতূহলকর সেই কাহিনীগুচ্ছ।
সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী ভিড় করে মহাবিদ্যালয় প্রাঙ্গণে। প্রত্যেকের মানসিকতা আলাদা, আশা-আকারফা, দুঃখ-সুখ, স্বপ্ন-প্রত্যাশা, রুচি-পরিবেশ ডিয়। তবু সেই সম্মিলিত জীবনের যে-ঐকতান, তাকেই অসাধারণ দক্ষতায় এ-উপন্যাসে ধরেছেন বাণী বসু।
Customers' review
Reviews
Be the first to review ""