বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস সজনীকান্তের গবেষণাকর্মের একটি উজ্জ্বল নিদর্শন। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩৫৩ সালে। তখন বইটির নাম ছিল বাংলা সাহিত্যের ইতিহাস (গদ্যের প্রথম যুগ)। ১৩৬৯ সালে বইটির একটি পরিবর্তিত সংস্করণ প্রকাশিত হয়। শ্রীগৌরীশঙ্কর ভট্টাচার্যের 'নিবেদন' থেকে জানা যায় যে, সজনীকান্তর পরিকল্পনা ছিল বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস 'দ্বিতীয় যুগের সীমা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাল পর্যন্ত' বিস্তৃত হবে। কিন্তু পরিকল্পনা অসমাপ্ত থেকে গেল তাঁর মৃত্যুতে। শ্রীভট্টাচার্য তখন 'স্বর্গত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত রাজা রামমোহন রায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস সম্পাদিত রামমোহন গ্রন্থাবলী, সাহিত্য-সাধক চরিতমালার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্রীযুক্ত যোগেশচন্দ্র বাগল মহাশয়ের রচিত উইলিয়াম ইয়েটস, জন ম্যাক' নিবন্ধাবলী হইতে এই গ্রন্থের পক্ষে একান্ত অপরিহার্য অংশগুলি ব্যবহার করে পরিবর্ধিত একটি সংস্করণ প্রকাশ করেন।
পরবর্তী কালে ১৯৭৫-এ চিরায়ত প্রকাশন প্রাইভেট লিমিটেড একটি নতুন সংস্করণ প্রকাশ করেন। উক্ত সংস্করণে ব্রজেন্দ্রনাথ ও যোগেশচন্দ্র বাগলের নিবন্ধাবলী বর্জিত হয়। সজনীকান্ত দ্বিতীয় যুগের যে অংশটুকু লিখেছিলেন ওই সংস্করণ ততটুকু নিয়েই প্রকাশিত হয়েছিল।
বর্তমান দে'জ সংস্করণ উক্ত সংস্করণের পাঠ অনুসারে প্রকাশিত হল। শ্রীসুবীর রায়চৌধুরী তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে মিত্রালয় সংস্করণের কপিটি ব্যবহার করতে দিয়েছেন। শ্রীশিবব্রত গঙ্গোপাধ্যায় প্রেস কপি দিয়েছেন। তাঁদের ধন্যবাদ। আশা করি বইটি সমাদৃত হবে।
Customers' review
Reviews
Be the first to review ""