যে-কালে ঠিকানা ও পিনকোড লেখা হস্তাক্ষরে চিঠি উড়ে আসত, উড়ে যেত দক্ষিণ থেকে উত্তরে, সেই লুপ্ত কালের হাওয়ায় অকাতরে গান পাঠাত বেতার তরঙ্গ। এই আখ্যানের যে-কিশোর মগ্ন তালাত মাহমুদ ও আর্কাদি গাইদায়, তার সঞ্চারপথ ভীরু, মানিকপুর থেকে পাথরআড়া অবধি বিস্তৃত; তাকে কেউ বলে দেয় না জরুরি ঠিকানা আর পিনকোড। যে-নদী বয়ে চলেছে শহরের প্রান্ত ধরে, যে-নদী নিরুদ্দিষ্ট রহস্যময় বাঁকে, তার পাড়ে এসে চলে বিকেলের মাঠ থেকে নির্বাসিত সেই কিশোরের স্বগতকথন। হামিদার বারমাস্যা, চারুবালার রূপকথা, তারিকের মুখ এসে ছায়া ফেলে নিমাই পাত্রর পুকুরে। এই আখ্যানের যত উপ-আখ্যান তা আসলে ভাঙাচোরা অখ্যাত রাস্তার, বেড়াকলমীর ডালে বসা জংলা ফড়িঙের ডানায় মেশা, বস্তুত লুপ্ত এক কালের ভাষ্য।
Customers' review
Reviews
Be the first to review ""