x

Welcome Guest

Login or Register
0 0
Khachchhi Kintu Gilchhi Na Sutā-Mitā Bangali Samaje
1
2
3

Khachchhi Kintu Gilchhi Na Sutā-Mitā Bangali Samaje

Author - Anirban Mukhopadhyay

₹650

Author : Anirban Mukhopadhyay

Publisher : Raban Prakashana

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 407

ISBN : 9788195552658

Prices are subjected to change. We will inform you in such cases
Share :
  • Features
বাঙালি কেমন জাত? খুঁতখুঁতে, ঘ্যানঘ্যানে, নাকি ডেয়ার ডেভিল? কদম কদম আগুয়ান, নাকি স্মৃতিকাতর জুজুভুতু? কখন বাঙালি ফোঁস আর কখনই বা ফুউউস? এই জাতীয় অগণিত জটিল ও গম্ভীর প্রশ্নের উত্তর লেখক সন্ধান করেছিলেন এক দৈনিকের উত্তর-সম্পাদকীয় কলামে প্রতি সপ্তাহেই। যে সময়ে এই রচনাগুলি লিখিত হয়েছিল, তা বঙ্গজীবনে এক সন্ধিপর্ব। বাঙালি তখন লোকাল থেকে ক্রমে গ্লোবাল হচ্ছে। প্রাণপণে বিকশিত হচ্ছে মধ্যবিত্তির বেমক্কা এবং বহুবিধ বাসনাকুসুম। নস্ট্যালজিয়ার পিছুটান আর তথ্য-বিপ্লবের ফাঁকটিতে পড়ে তার তখন আঁটুবাঁটু দশা। অসংখ্য দোলাচল, আত্মবিড়ম্বনা, এমনকী আত্মবিস্মরণের পাশাপাশি এই সব লেখা খুঁজে পেতে চেয়েছিল পুরনো প্রেমের ঠিকানা লেখা হাত-চিরকুট, লুপ্ত হয়ে যাওয়া কালো জগদ্দল টেলিফোন যন্ত্রের ক্রিং-ধ্বনি। কিন্তু কী মিলেছিল সেই সন্ধান থেকে? সে কি বিহানরঙে ছেয়ে যাওয়া এক ধূসর পরিসর, যেখানে থমকে আছে 'সময়' নামের এক প্রহেলিকা? এই গ্রন্থে সংকলিত হল সেই সমস্ত প্রাপ্তি-অপ্রাপ্তির ইতিবৃত্ত।