চুম্বক বলি যাকে, চুম্বকত্ব তাকে ছাপিয়ে গেছে আরও বহুদূর; চুম্বক বা না-চুম্বক সব কিছুকেই তা জড়িয়ে আছে। এর খোঁজ না নিয়ে বিশ্বের কোনো কিছুই ঠিকঠাক বুঝে ওঠা যাবে না, অণু-পরমাণুর স্বভাবের সঙ্গে তা ওতপ্রোত, ওতপ্রোত পৃথিবী সহ সব জ্যোতিষ্কের সঙ্গে। গেরস্থালির মামুলি কাজ সামলানো থেকে চিকিৎসাক্ষেত্রে এমআরআই যন্ত্র বা কম্পিউটারের হার্ড-ডিস্ক, সব কিছুই ঋণী চুম্বকবিজ্ঞানের কাছে। সহজ ভাষায় চুম্বকত্বের আপাত-অজানা স্বরূপ প্রকাশ করেছে বইটি।