ঋত্বিক আমাদের দেউলিয়া বিবেকের দুরারোগ্য ব্যাধি আর আহত প্রজ্ঞার অনিবার্য নিরাময়। একটি ইতরের দেশের নাগরিক হয়ে তাঁর জন্মশতবর্ষের ছলনায় এই স্মরণ এক ধরণের বৌদ্ধিক অপরাধ। কিন্তু এই বৌদ্ধিক অপরাধটুকু করা ছাড়া আর কিছু পড়ে নেই আমাদের। যিনি বলেছিলেন, "আর্ট মানে আমার কাছে যুদ্ধ”, যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন। নিঃসঙ্গ যোদ্ধা, পরিণতিতে শহিদ হয়েছেন। আমরা সেই শহিদ বেদিতে অভ্যাস মতো মালা ছুড়ে দিয়ে চলে গেছি জীবনের বীভৎস মজার দিকে। মাথার উপরে দণ্ডাজ্ঞা নিয়ে জীবনের মজাই দেখে যাচ্ছি।