ফ্রানৎস কাফকা বিশ শতকের আধুনিক কথাসাহিত্যিক। প্রথম মহাযুদ্ধের তিক্তঅভিজ্ঞতা তাঁকে আলোড়িত করে। কাফকার টিকে থাকার ইতিহাস আমাদের জানা। জীবিতকালে কাফকা খ্যাতি পাননি। একচল্লিশ বছর পূর্ণ না করেই কাফকা যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে কাফকা তাঁর প্রিয় বন্ধু ম্যাক্স ব্রডকে লিখেছিলেন তাঁর পাণ্ডুলিপিগুলি যেন পুড়িয়ে ফেলা হয়। আমাদের সৌভাগ্য ম্যাক্স ব্রড সে নির্দেশ পালন করেননি। তিনি বিশ্ববাসীর জন্য কাফকার অমূল্য রচনাসম্ভার ও প্রগাঢ় বিস্ময় সংরক্ষণ করেছেন।
হেগেল নয়, মার্ক্স নয়, সোরেন কিয়ের্কেগার্দের অস্তিত্ববাদী দর্শন কাফকাকে প্রভাবিত করে। ব্যক্তির অস্তিত্বই কাফকার সাহিত্যে নানাভাবে প্রতিফলিত। তাঁর লেখা আবেগশূন্য। অবসাদ, অপরাধবোধ, শাস্তি, ভয়, উদ্বেগ মানুষকে সারাক্ষণ তাড়া করে। জীবনের নৈরাশ্য ব্যর্থতা, দুর্বলতা, আত্মঘৃণা সর্বত্র। ব্যক্তিগত অস্তিত্বের এই কঠোর বাস্তবতাকে উপেক্ষা করা কাফকার পক্ষে সম্ভব ছিল না। তিনি উপলব্ধি করেছেন বাস্তব পৃথিবী কঠিন, নিষ্ঠুর, মূল্যহীন শূন্যতায় পূর্ণ। 'এ হাঙ্গার আর্টিস্ট' গল্পে চিত্রিত হয়েছে নিষ্ঠুর পৃথিবীর এক ভয়ংকর রূপ। কী মর্মান্তিক উপহাসই না আর্টিস্ট-এর জন্য অপেক্ষা করেছিল। 'দ্য ট্রায়াল' এর জোসেফ কে-র বিচার চলছে অথচ সে জানে না তার অপরাধ কি। 'দি ক্যাসেল'-এর কে দুর্গে প্রবেশ করতে চায়; কিন্তু তার প্রবেশের চেষ্টা বার বার ব্যর্থ হয়। 'বিফোর দি ল' গল্পেও দেখা যায় গ্রাম থেকে আসা লোকটি আদালতে ঢুকতে পারে না। 'দি মেটামরফসিস'-এ আধুনিক জীবনের যান্ত্রিকতা গ্রেগর সমসাকে ক্লান্ত করে। সে স্বপ্ন দেখেছিল এমন কিছু হবে যাতে সে অবসন্ন হবে না। কিন্তু বাস্তবে তা হল না দেখে সে একদিন এক বিশাল পোকায় রূপান্তরিত হল। পোকা অস্তিত্বের মধ্যদিয়ে সে মানব অবস্থিতি প্রত্যক্ষ করল। পোকার মাধ্যমে আমারাও দেখলাম পরিবারের লোকেরা তার প্রতি কে কি ধরনের আচরণ করেছে। আর ওই সব আচরণ সম্মিলিত ভাবে সামসাকে পোকায় রূপান্তরিত করে আর সেই সঙ্গে
Customers' review
Reviews
Be the first to review ""