গুজরাত মডেলের জয়ধুজা উড়িয়ে, দেশব্যাপী তাকে ছড়িয়ে দেবার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু পাঁচ বছর পর সেই গুজরাত মডেলের কথা আর কোথাও শুনতে পাওয়া যায়না। মাঝে-মাঝে বুলেট-ট্রেন জাতীয় সোচ্চার চিৎকার শোনা গেলেও 'সবার সঙ্গে সবার উন্নয়ন'এর পুরোনো স্লোগানও মরীচিকায় পর্যবসিত। কেবল লক্ষ্যপূরণের অক্ষমতা বা অপদার্থতাই নয়, বেশ কিছু ক্ষতিও করে দিয়ে গেল পাঁচ বছরের আচ্ছে দিন। কতটা ক্ষতি হল, তার কতটা অপূরণীয়? তার অর্থনৈতিক খতিয়ান ধরা রইল এই দুই মলাটের মধ্যে।
Customers' review
Reviews
Be the first to review ""