পনেরো বছর? তা তো হবেই। এক সকালে বেল বাজতে দরজা খুলে দেখি, মাথা ভরতি কালো কোঁকড়া চুল, আর চশমার পেছনে উজ্জ্বল দুটি চোখ নিয়ে দাঁড়িয়ে এক শ্যামলা তরুণ। 'তুমি জয়? তোমার কাছেই এলাম। আমি ঋতু। চলো-ও, ভেতরে নিয়ে যাবে না? না এই দরজাতেই দাঁড় করিয়ে রাখবে? তোমার সঙ্গে অনেক কথা আছে।'
ততক্ষণে আমার সংবিৎ ফিরেছে-হ্যাঁ, কাগজে-কাগজে এর ছবি দেখলাম যে কিছুদিন আগে। এ-ই সে। 'উনিশে এপ্রিল'-এর ঋতুপর্ণ ঘোষ। একেবারে অন্যরকম এক ছবি তৈরি করেছে।
সেই শুরু। ওর সঙ্গে বন্ধুত্বের। সেইদিনই পড়ে শুনিয়েছিল একটি নতুন ছবির চিত্রনাট্য। যার নাম পরে হয়েছে 'সব চরিত্র কাল্পনিক'। সেই পাঠ শোনা এক আশ্চর্য নতুন অভিজ্ঞতা। একজন কবি এই ছবির কেন্দ্রীয় চরিত্র। তার হয়ে কবিতা লিখতে হবে আমাকে। এইটেই ঋতুর দাবি।
Customers' review
Reviews
Be the first to review ""