বহ্নি একটু বেখেয়ালী মেয়ে... সেই বহ্নিই প্রেমে পড়ল কলেজে এসে... তবে ছেলেটাকে আবার ওর বেস্ট ফ্রেন্ডও খুব পছন্দ করে... বহ্নির প্রথম প্রেমের 'চিঠি' তাই জমা হতে থাকে তার গল্পের বইয়ের ভাঁজে... চিঠিগুলো কি কোনোদিন পৌঁছবে তার উদ্দিষ্ট মানুষটার হাতে?
শহরের বুকে ঘটে চলেছে একের পর এক খুন... বেশিরভাগ ক্ষেত্রেই খুন হচ্ছেন বয়স্ক কোনো কেউ... আমাদের গায়ে ততক্ষণ আঁচ লাগে না যতক্ষণ না নিজের কেউ ভিক্টিম হন... মোহনার শান্ত জীবনেও নাড়া দিয়ে যায় এরকম একটি খুন... তারপর?
প্রাইমারী স্কুলের শিক্ষক প্রমথবাবুর তিন সন্তান- 'আলো' সূর্য আর দিয়া... কষ্টে সৃষ্টে চলে যাচ্ছিল পাঁচ জনের সংসার... কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ প্রমথবাবুর ঘরের আলো গেল নিভে... তারপর?
বর্তমানের ছেলে সম্রাট কলকাতায় থাকে চাকরীসূত্রে... হঠাৎ ওর সাথে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা... চোখের সামনে মাঝে-মাঝেই ভেলে উঠতে থাকে ওর না দেখা কিছু ঘটনা, যাতে ওর প্রিয়জনরা জড়িত... তারপর?
ভাগ্যের ফেরে পৃথা আর সুজয়ের ভালোবাসা দাঁড়ায় এক বিরাট প্রশ্নের মুখে... বহু চেষ্টাতেও মা হতে পারছে না পৃথা... তার উপরে ঘটে যায় এক চরম বিপর্যয়... এক চ্যালেঞ্জের - মুখে দাঁড়িয়ে পৃথা মার সুজয়ের 'মন্দবাসা'। এরকমই জীবনের নানা সুরে বাঁধা রঙ-বেরঙের। ৬টি বড় গল্প নিয়ে ৬-এ ছন্দ'।
Customers' review
Reviews
Be the first to review ""