x

Welcome Guest

Login or Register
0 1
Card image cap
1
2

Vrishchik 2

Edited By - Riju Ganguly

₹248 ₹300

17.5% off

Description

Editor : Riju Ganguly

Publisher : Aranyamon

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 343

ISBN : 9789353463830

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
নমস্কার। পাক্কা এক বছর পর বৃশ্চিক আবার আপনাদের স্বাগত জানাচ্ছে। প্রাথম সংকলনটি পাঠকের অনুগ্রহ পেয়েছিল। সেই আনন্দে এবার এক ডজনের বদলে গল্পের যোলোকলা পূর্ণ করতে সাহস পেয়েছি আমরা। কিন্তু তাদের কাছে যাওয়ার আগে একটু সময় নিতে চাই আপনার। রহস্যকাহিনি বা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যাতে ইতিহাস, বিজ্ঞান, অলৌকিক, এমনকি কল্পবিজ্ঞানও মিশে যেতে পারে, সাধারণত বলতে গেলে এপার বাংলায় থ্রিলার এবং ওপারে ধূলার বলে পরিচিত। এই ঘরানায় গত এক বছরে অন্তত তিনটে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বলে বৃশ্চিক মনে করে। সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই আগে। প্রথমত, বছরের শুরুতে অভীক সরকার তাঁর 'এবং ইনকুইজিশন' (দ্য কাফে টেবিল), এবং একেবারে শেষ বেলায় অঙ্কিতা তাঁর 'কালসন্দর্ভা' (কল্পবিশ্ব পাবলিকেশন) দিয়ে বাংলায় হরর, তথা ভয়াল ও বীভৎস রস নিয়ে লেখালেখিকে এক অন্য স্তরে নিয়ে গেছেন। এই ধারাটি বাংলায় জনপ্রিয় ছিল, আছে, থাকবে। কিন্তু এই দুটি বইয়ে আমরা পেয়েছি ক্ষুরধার লেখনী ও নিবিড় অধ্যয়ন তথা গবেষণার এক অনন্য মিশ্রণ। ওপার বাংলায় জাহিদ হোসেন তাঁর 'একজোড়া চোখ খোঁজে আরেকজোড়া চোখকে' (বাতিঘর) বইয়ে মহাজাগতিক তথা অপার্থিব ভয়কে যে-ভাবে দৈনন্দিন জীবনের মধ্যেই মিশিয়ে একটি রুদ্ধশ্বাস কাহিনি রচনা করেছেন, তা এখনও এপারে অধরা। তবে শিশুতোষ 'ভূতের গল্প'-র পরিবর্তে প্রাপ্তমনস্ক পাঠকের জন্য এমনই পরিণত লেখা আরও রচিত হবে আগামী দিনে, বৃশ্চিক এই আশা রাখে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""