'আমি' একটি আগন্তুক ধ্বনি।
ওতে পৌঁছবার অনুরূপ নিশ্চয়তা যেমন পথ হতে পারেনা তেমনই একটি আয়নার সামনে দাঁড়ালেও কিছুতেই সত্যি হয়ে ওঠেনা তার মুখ। তাহলে এ মুহূর্তে সহজ কাজটা হল হারিয়ে যাওয়ার কয়েকটা পদ্ধতি খুঁজে বের করা আর কঠিনটা হল পদ্ধতিগুলোর হদিশ পাওয়ার পরও পাখিঘর অবধি হারিয়ে যেতে না পারা।
এই 'আমি' শব্দটা জুড়ে অক্ষর কর্তৃক এর বেশি আর কী বলা যেতে পারে?
কবিতা তো শুধুমাত্র একটি নির্মিতবস্তু আর কথা সেখানে 'আমি' নাম্নী একটি কেল্লার ধ্বংসাবশেষ।
আলোর আপত্তি সত্ত্বেও যার কয়েকটা টুকরো ধরা রইল একাকী প্রেতের মতো।
ধরা রইল যা ছিল আর যা ছিল না কখনও।
Customers' review
Reviews
Be the first to review ""