অটোটা রুবিদের বাড়ির সামনের গাড্ডায় পড়ে ক্যাঁক করে উঠেছিল যেন পা ভেঙেছে- তারপরেই অদ্ভুত গন্ধে রুবির দোতলার ঘর ভরে গিয়েছিল- আশ্চর্য গন্ধ কেউ যেন মাধবীলতার ফুল আর চিড়িয়াখানার গন্ধ একটা বোতলে ঢুকিয়ে খুব ঝাঁকিয়ে তারপর ফটাস করে ছিপিটা খুলে দিয়েছে। অত রাত, ঐ গন্ধ, তার আচম্বিত ও তীব্রতা- রুবি আলো জ্বালায়, দরজা খোলে সিঁড়ির ল্যান্ডিংএ শান্তনু বসে ছিল -ডোরা কাটা বিশাল পিঠের পেশী চল্লিশ ওয়াটের আলোয় সামান্য ময়লা দেখাচ্ছিল কানের পাশে রক্ত শুকিয়ে আছে। লতানো মাধবীলতা ছিল সিঁড়ির পাশে, সেই ফুল মাড়িয়ে ল্যান্ডিং অবধি উঠেছিল শান্তনু-সিঁড়িতে পিষ্ট ফুল, কাদা ও রক্ত লেগে ছিল।
Customers' review
Reviews
Be the first to review ""