২০০৭ সালে 'বিষয় কার্টুন' পত্রিকার পথচলা শুরু। পরবর্তী নয় বছর সময়সীমার মধ্যে যে ন-টি বিশেষ সংখ্যার আত্মপ্রকাশ ঘটেছে তার সবগুলিই কার্টুনিস্টদের নিয়ে নয়। ব্যঙ্গচিত্রীদের সমান্তরালে গ্রন্থচিত্রীদেরও এই পত্রিকা সমান গুরুত্ব দিয়ে এসেছে। অন্যান্য ছোটো পত্রিকা বা লিটল ম্যাগাজিনের মতো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির দিকটা উপেক্ষা করেই এই পত্রিকার প্রকাশনা অব্যাহত থেকেছে। সুতরাং পত্রিকার লাভের অঙ্ক শূন্যের ঘরেই থেকেছে। তবে এই পত্রিকাকে ঘিরে পাঠকদের আগ্রহ ও ভালোবাসা ক্রমেই বেড়েছে। অকিঞ্চিৎকর আর্থিক অবস্থার জন্য খুব বেশি সংখ্যক পত্রিকা ছাপা সম্ভব হয়নি। পত্রপত্রিকায় প্রশংসা পেলেও বিজ্ঞাপনের মাধ্যমে পত্রিকার প্রচারও সম্ভব হয়নি। ফলে কপি নিঃশেষিত হওয়ার পরে আগ্রহী পাঠক যখনই কোনো পুরোনো সংখ্যা কিনতে চেয়েছেন তা তাঁদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি।
এযাবৎ নিঃশেষিত সংখ্যাগুলির পাঠক চাহিদার কথা স্মরণ রেখেই সংখ্যাগুলি পুণঃমুদ্রণের জন্য পাঠকদের কাছ থেকে বহু অনুরোধ এসেছিল। সে কথা মনে রেখে পুনঃমুদ্রণের কাজকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিল নবাগত 'বুক ফার্ম'। নবাগত হলেও অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে 'বুক ফার্ম' প্রকাশনা সংস্থা রূপে তাঁদের যোগ্যতা ও দক্ষ্যমানের পরিচয় দিয়েছেন। 'বিষয় কার্টুন' পত্রিকার বিশেষ সংখ্যাগুলি পুণঃ মুদ্রণ করতে গিয়ে ইতিমধ্যেই বুক ফার্ম প্রাথমিক পটে 'কুট্টি ও শতবর্ষে হার্জ' ও পরবর্তী পর্বে 'যতীন্দ্রকুমার সেন' এই দুটি কাজ সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছেন। এ কাজের জন্য এবার তাঁরা বেছে নিয়েছেন বিষয় কার্টুনের 'চণ্ডী লাহিড়ী' সংখ্যাকে। এই মনোনয়নের পেছনে রয়েছে সদ্য প্রয়াত ব্যঙ্গচিত্রী চণ্ডী লাহিড়ীর জনপ্রিয়তা ও প্রতিষ্ঠা।
Customers' review
Reviews
Be the first to review ""