সাঁওতালি সংস্কৃতি চর্চায় নৃত্য-গীত-বাদ্য থেকে শিকার উৎসব আজও পরম বিস্ময়।
শুধু সাঁওতাল জীবন-সংগ্রাম নয়, অফুরন্ত জীবনী শক্তির নিরন্তর অভিযাত্রার মর্মকথা। সাঁওতালপ্রেমি বিদেশি ভারতবন্ধুদের সাঁওতালি ভাষা-সাহিত্য চর্চার এক অভিনব অভিমুখ।
প্রায় ৫০ শতাংশ সাঁওতাল সমাজের ভূমিপুত্রদের প্রবন্ধ প্রাধান্য পেয়েছে; যা গ্রন্থের অমূল্য সম্পদ।
'সাঁওতাল ও মিশনারি' নামক গ্রন্থে চিরাচরিত গবেষণার সীমানা ভেঙে, সম্পাদকের দুর্গম ক্ষেত্র-সমীক্ষার-এক অজানা অনুসন্ধান।
প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড পরিক্রমা করে সম্পাদক-অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, সামনে এনেছেন-সাঁওতাল জীবনের সঙ্গে বাংলা সাহিত্যের নতুন কথা। যা তথ্যে এবং তত্ত্বে ভারাক্রান্ত নয়, সাঁওতালদের সহজ-সরল-কর্মমুখর জীবনচর্যার মতো সরস ও উপভোগ্য।
বিরল, তালিকসহ স্বদেশি ও বিদেশি গবেষকদের এক দুষ্প্রাপ্য দলিল। আদিবাসী চর্চার ভুবনে এক সংরক্ষণযোগ্য নয়া সংযোজন।
Customers' review
Reviews
Be the first to review ""