₹297 ₹330
10% off
Publisher : Khoai Publishing House
Language :
Binding : Hard Binding
Page Number : 0
ISBN : 0
Publisher- Khoai Publishing House
Edited By- Anindya Mukherjee,Tanaya Bhattyacharya
Language- Benagli
Binding-Hardbound
অরুণাভ জানে টুবলুর মা বাইরের খাবার খাওয়ানোর একেবারে বিরোধী ঐটুকু শিশুকে। তবে এখানে সে নেই, তাই ভয়ের কারণও নেই। হাসিমুখেই সম্মতি জানাল সে। টুবলু লাফাতে লাফাতে চলছে তার সঙ্গে। পাওভাজির স্টলে দু'প্লেট ঝাল ছাড়া পাওভাজির অর্ডার দিয়ে সামনে সাজিয়ে রাখা চেয়ারে বসল দুজন। তৈরি হলে দাম মিটিয়ে নিয়েও এল। খুব খুশি টুবলু। বড় বড় দুই চোখে আনন্দ উপচে পড়ছে। প্লেটটা টেনে খেতে গিয়ে কিন্তু হঠাৎ আনন্দে ভাঁটা পড়ল ছেলের। বলল, 'বেটু, মায়ের জন্যও নিয়ে যাবে তো? মাও খুব ভালবাসে!'
এ ছেলে মায়ের অন্ধ ভক্ত, মাকে ছাড়া কোনো আনন্দে রুচি নেই তার। জবাবে একটু অবাক হয়েই জানতে চায় অরুণাভ, 'তোর মা বাইরের খাবার খেতেই চায় না তো! এটা ভালবাসে, কী করে জানলি?'
জবাবে টুবলু উচ্ছ্বসিত, 'একদিন মায়ের সঙ্গে গঙ্গার ধারে গিয়েছিলাম না, তখন আমি আর মা দুজনেই খেয়েছিলাম। মা তো খুব লংকা দিয়ে খেয়েছিল!'
এবার অবাক হওয়ার পালা অরুণাভর। এতদিনের ঘনিষ্ঠতায় এ সত্য জানতে পারেনি সে! শিশুমনের অকপটতায় আজ জানতে পারল।