কতটা বিপদ ও ঝুঁকি নিয়ে লেখক ঘুরে বেরিয়েছিলেন কলকাতার বিচিত্র মহলে শুধু শহরটির রাতকে নানাভাবে দেখবার জন্য। তাঁর বিচরণের পরিধি গুন্ডাদের আখড়া, গণিকালয় থেকে শুরু করে কলকাতার থিয়েটার পর্যন্ত। এমনকী চীনেপাড়া ও শ্মশানকেও বাদ দেননি তিনি। এবং যেসব চালচিত্র এঁকেছেন বিভিন্ন মহলের তার মধ্যে আছে বস্তুর অনুপুঙ্খতা, গভীর সহৃদয়তা, আবেগদীপ্ত অথচ নিরাসক্ত বর্ণনার পারিপাট্য। তিনখানা গ্রাম থেকে একদিন গড়ে উঠেছিল যে মহানগরী তার প্রতি ঘরেতে আছে আলো অন্ধকারের বিচিত্র খেলা। আবার এরই ফাঁকে ফোঁকরে জমে আছে কত ধরনের ক্লেদ রিরংসা ও নিষ্ঠুরতা।
কলকাতা বরাবরই খুব জ্যান্ত নগরী। একে নিন্দা করা যায়, গালাগাল দেওয়া যায়, কিন্তু অবহেলা
করা যায় না। কলকাতার ত্রুটি খুঁজে থাকেন বহু দেশি-বিদেশি, আবার ভালোও বাসেন। অনুরাগে বিরাগে মেশানো কলকাতার যে চরিত্র নানাভাবে আমাদের উদ্বেলিত করে। তারই একটি অতি ক্ষুদ্র প্রকাশ ঘটেছে এই বইটিতে।
Customers' review
Reviews
Be the first to review ""