সাহিত্যতত্ত্ব আলোচনা ও সমালোচনায় যাঁর পাণ্ডিত্যের ব্যাপ্তি ও গভীরতা প্রবাদপ্রতিম তিনি যে রসসাহিত্য রচনাতেও অসামান্য তার পরিচয় ধরা আছে 'প্রিয় প্রসঙ্গ'র নিবন্ধনিচয়ে। একথা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে যে, প্রথম প্রকাশের সময় কলেজ স্ট্রিটের বইপাড়ায় প্রায় সপ্তাহব্যাপী 'প্রিয় প্রসঙ্গ' ছিল সর্বাধিক বিক্রীত বই। কিন্তু লেখক পরবর্তীকালে এই ধরনের বই আর লেখেননি। প্রশ্ন করলে পরিহাসচ্ছলে উত্তর দিতেন- 'আমি কি সৈয়দ মুজতবা আলী বা নারায়ণ গঙ্গোপাধ্যায় না পরিমল গোস্বামী? ও লেখা সকলের সব সময় আসে না।' বিনয়ী মানুষটির প্রতি শ্রদ্ধা রেখেই বলি-'প্রিয় প্রসঙ্গ'র রসস্নিগ্ধ কৌতুক-কুতূহলী রচনাগুলির তুলনীয় লেখা বাংলা সাহিত্যে কিন্তু বেশি নেই, অধুনা তো দুর্লভ। নায়ক প্রসঙ্গ, নায়িকা প্রসঙ্গ, উপন্যাসে মৃত্যুর মতো বিষয়ের সঙ্গে ইলিশ ও বলীবর্দও লেখকের প্রিয় প্রসঙ্গের অন্তর্গত। হালকা অনেক কথার সাথে অনেক গভীর কথাকেও স্নিগ্ধ কৌতুকে জারিত করে পাঠকের মনকে দোলায়িত করেছেন কী আশ্চর্য দক্ষতায়! পাঠশেষে পাঠকের এমনটাই মনে হওয়া স্বাভাবিক যে, লেখক প্রিয় প্রসঙ্গের পর আরও প্রিয়-প্রিয়তর-প্রিয়তম প্রসঙ্গ থেকে আমাদের বঞ্চিত করলেন কেন।
Customers' review
Reviews
Be the first to review ""