স্লিমিং সেন্টারের মালকিন খুন হয়েছে।
কিচেন নাইফ দিয়ে পেট কেটে নাড়িভূড়ির মধ্যে ফুটন্ত অলিভ অয়েল ঢেলে দিয়েছে খুনি। দেওয়ালে রক্ত দিয়ে আঁকা রয়েছে টিক চিহ্ন।
এই নৃশংস খুনের তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা চিনার মিত্র সাহায্য চাইল দিল্লিনিবাসী ফরেনসিক সাইকায়াট্রিস্ট মোহন চ্যাটার্জির। খুনির মেন্টাল প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে মোহর।
মোহর আর চিনার তদন্ত শুরু করে দেখল একই পদ্ধতিতে খুন অতীতেও হয়েছিল। জিম ইনস্ট্রাক্টরের পেট কিচেন নাইফ দিয়ে কেটে ফুটন্ত অলিভ ওয়েল ঢেলে দেওয়া হয়েছিল। দেওয়ালে রক্ত দিয়ে আঁকা ছিল টিক চিহ্ন।
তদন্ত যত এগোয় তত খুনের সংখ্যা বাড়তে থাকে, বাড়তে থাকে সন্দেহভাজনের তালিকা।
চিনার আর মোহর মিলে কি এই সিরিয়াল কিলারকে ধরতে পারবে?
তাদের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠছে, পেশাদারি বাধ্যবাধকতা কি তাতে ছায়া ফেলবে?
Customers' review
Reviews
Be the first to review ""