মাথুর তার মনে যত না জায়গা করতে পেরেছিল তার থেকে অনেক বেশি জায়গা করে নিয়েছিল মজুররত পুরস্কারের লোভনীয় হাতছানি।
অবশ্য কোনো কামিন কখনও খাদানে মজুররত পায়নি। ঝুমি তাই পণ করেছিল সে মজুররত হবে। মন দিয়ে কাজ করত ঝুমি। কামিনরা খাদানে নামে না। তারা সাধারণত ওপরে পাথর ভাঙার কাজ করে।
ডিনামাইট দিয়ে পাথর ফাটানো হলে অনেক পাথরের টুকরো দূর দূর ছড়িয়ে যায়। সেগুলো বয়ে আনা।
এনে ক্র্যাশারে দেওয়া। ক্র্যাশার থেকে চালুনি ছেঁকে ছেঁকে নানা সাইজের পাথর বার হয়। সেগুলোকে এক জায়গায় জড়ো করা। বেলচা করে পাথর তুলে ঝুড়ি ভরতি পাথর লরিকে লরি ভরতি করা। কিন্তু ঝুমিয়া নামত খাদানে। মাথুর পছন্দ করত না। অশান্তি লাগাত। ঘরে ফিরে চিৎকার করত- হ্যাঁরে তু কিমন বেহায়া মিয়াছেলে বটে? খাদানের পেটভরতি মরদলোক ছিক ছিক করে, উঁয়াদের সুঙ্গে গতর না শুকে কাম করতি পারিস লাই? ঝুমিয়া মুখ বুজে থাকত। কারণ সে তখন মনে মনে একটাই স্বপ্ন দেখত - সে মজুররত হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""