পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও পদ্ধতি পালটে গেছে-সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের বদলে চালু হয়েছে মাল্টিপল চয়েস (MCQ) প্রশ্নভিত্তিক পরীক্ষা। আমার 'ইতিহাস পরিচয়' গ্রন্থটি সেই পদ্ধতির দিকে লক্ষ্য রেখে পরিমার্জিত ও পরিবর্ধিত করা হয়েছে। বিষয়বস্তুর আরও গভীরে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রতিটি পাঠ বা অধ্যায়ের শেষে সংশ্লিষ্ট বিষয়ের ওপর নমুনা মাল্টিপল চয়েস প্রশ্ন (Sample MCQs) ও তার উত্তর সন্নিবেশিত হয়েছে। আশা রাখছি, স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় (নবম থেকে দ্বাদশ শ্রেণি) সহায়ক গ্রন্থ হিসাবে নবরূপে 'ইতিহাস পরিচয়' আগের মতোই ছাত্রছাত্রীদের কাছে আদৃত হবে। তাছাড়া, স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই গ্রন্থটি ছাত্রছাত্রীদের বহুলাংশে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। ছাত্রছাত্রীরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করবো।
এই গ্রন্থটি লেখা ও প্রকাশের ক্ষেত্রে উৎসাহ, পরামর্শ দেওয়ার জন্য আমার শুভানুধ্যায়ীদের এবং প্রগ্রেসিভ পাবলিশার্সের শ্রী কমল মিত্র ও তাঁর সংস্থার কর্মীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
Customers' review
Reviews
Be the first to review ""