সমাজের তথাকথিত উচুতলার লোকেরা যে প্রশাসনকে
পরোয়া করে না এবং প্রশাসনের লোকজন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না তার কারণ অসাধু উপায়ে এক শ্রেণীর মানুষের হাতে অঢেল পয়সা। পয়সা দিয়ে তারা কিনে রাখে পুলিশ এবং প্রশাসনকে। এই পয়সার বিনিময়েই রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক। আর এই পয়সা ঢেলেই তারা আইন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়। এইরকম একটা সহাবস্থানের পিঠে চেপেই আমাদের দেশ গুটি গুটি এগিয়ে চলেছে একবিংশ শতাব্দীর দিকে।
এমনিতর চলার পথে পিষ্ট হচ্ছে দেশের সাধারণ মানুষ।
এই সহাবস্থানের দর্শন যারা মেনে নিতে পারছে সে প্র্যাগমেটিক, প্র্যাকটিক্যাল এবং ট্যাকটফুল। যারা পারছে না তারা বোকা!
গ্রামের মাটি থেকে উঠে আসা এক কৃষক সন্তান পুলিশ প্রশাসনের উঁচু স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল তার একক প্রচেষ্টায়। সেই যুবক মেনে নিতে পারেনি সমাজের এই মূল্যবোধহীনতাকে। তার বিবেক তাকে মিশে যেতে দেয়নি ঐ
সহাবস্থানের গড্ডালিকা প্রবাহে।
তাহ'লে কি বকুল বিশ্বাস বোকা? আজকের এই
মূল্যবোধহীনতার দিনে একজন সৎ, বিবেকবান, দক্ষ পুলিশ অফিসারের কাহিনী নিয়েই গড়ে উঠেছে এই উপন্যাসের শাখা প্রশাখা।
পাঠকই বিচার করুন বকুল বিশ্বাস বোকা, না……?
Customers' review
Reviews
Be the first to review ""