ছোটোগল্প রচনার ক্ষেত্রে লেখকের যে প্রজ্ঞা ও অভিজ্ঞতা তা বহুলাংশে কাজ করেছে 'আদর্শ হিন্দু হোটেল' উপন্যাসে। সতত ব্যস্ত একটি রেলস্টেশন আর তার সন্নিহিত একটি ভোজনালয়, এই হচ্ছে উপন্যাসের সংকীর্ণ সীমা। উপন্যাসের প্রধান চরিত্র হাজারিঠাকুর কর্মস্থলে নিপীড়িত হয়, এমনকি মিথ্যা 'চুরি'র অপবাদে পর্যদুস্ত হয়, তবু সে স্বপ্ন দেখে, ভেঙে পড়ে না। হোটেলে কাজ করতে করতে যে গ্রাহক-ঠকানো ব্যাপার সে দেখেছে, তা তার সরল মনকে আলোড়িত করেছে। এর থেকেই তার মনে ঘটেছে স্বপ্নসঞ্চার- সে হোটেল করবে এবং সেখানে লোক ঠকানো কারবার থাকবে না। এই শুভচিন্তা থেকেই তার উচ্চাশায় উত্তরণের কাহিনিই লিপিবদ্ধ এই উপন্যাসে।
Customers' review
Reviews
Be the first to review ""