বদলে যাচ্ছে গ্রামজীবন। গ্রাম্য রাজনীতি, বিশ্বায়ন ও
'টেকনোলজি'র আগ্রাসন ছিনিয়ে নিতে চাইছে গ্রামবাংলার লোকায়তনিক 'প্রাণভোমরা'কে। কিন্তু সে মা-মাটি-মানুষের অভ্যন্তরে শিকড়ে-বাকড়ে রূপকথার মতোই এমনভাবে জড়িয়ে রয়েছে যে তাকে কিছুতেই কব্জা করা যাচ্ছে না। যায়ও না। মরাগাছে ফুলফোটার মতোই, খাঁজে খাঁজে 'শিষমুকুল' বেরুনোর মতোই সে অন্যরূপে ফনল্ফনিয়ে বেড়ে উঠছে। সে হল শ্বাশ্বত গ্রামবাঙলা গ্রামভারতের 'অন্তরাত্মা'! এক অদ্ভুত নিত্যনতুন পর্যবেক্ষণে সেকথা আবিষ্কার করে চলেছেন অসামান্য কথাকার নলিনী বেরা তাঁর রচিত গল্প-উপন্যাসে। 'কুসুমতলা' গল্পগ্রন্থটি তার এক উজ্জ্বল উদাহরণ। এখানে 'শিষমুকুল'-এর মতোই খচিত আছে-'কুসুমতলা', 'চিড়কিন্ডাঙা', 'ডারউইনের কান্না', 'আমরা সন্ত্রাসবাদীরা', 'দুকান কাটা', 'ভাদুতলার ভূত ও রূপার নাকছাবি'র মতো একেকটা গল্প।
Customers' review
Reviews
Be the first to review ""