x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3

Khuan Ramon Khimenez

Author - Khuan Ramon Khimenez

₹225 ₹250

10% off

Description

Author : Khuan Ramon Khimenez

Publisher : Anusha

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 186

ISBN : 9788193242759

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
কবি খুয়ান রামোন খিমেনেস-এর পুরস্কার প্রাপ্তির পর পঞ্চাশতম বৎসর পূর্ণ হল। ২০১৬ সালে। সেই সম্মানের কথা স্মরণ করে কবির বিষয়ে কিছু প্রবন্ধ ও তাঁর কয়েকটি কবিতার অনুবাদ এই বইটিতে সংকলিত হয়েছে। থিমেনেস-এর খ্যাতি বাংলা এবং স্প্যানিশ ভাষাভাষী জগতে অবশ্য অন্য এক কারণে। তাঁর পরিচিতি এই জগতে রবীন্দ্রনাথের কবিতার অনুবাদের জন্য কেন না তিনি ও তাঁর সহযোগী ও সহধর্মিণী সেনোবিয়া কাল্গুবি সর্বসমেত কুড়িটি গ্রন্থে ১৯১৫ থেকে ১৯২২ সালের মধ্যে এক বিশাল অনুবাদ কর্ম সম্পন্ন করেন। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ যখন ইংরাজি ভাষায় 'গীতাঞ্জলি' লেখার জন্য নোবেল পুরস্কার পেলেন তখন সেনোবিয়া ওই বইটিকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে আগ্রহী হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর ছেলেবেলা কেটেছিল, ইংরাজি ভাষার উপর তাঁর দখল ছিল অসাধারণ। আর অপরদিকে খিমেনেস ইতিমধ্যেই বিখ্যাত কবি, ১৯০৮ থেকে ১০১৪-র মধ্যে তাঁর অন্তত চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই দুই মনের সাহিত্যিক সহধর্মিতা রবীন্দ্র কাব্য অনুবাদে কেবল নয়, বিবাহ এবং চল্লিশ বৎসরের বিবাহিত জীবনে পরিণতি লাভ করে। এই চার দশকে খিমেনেস কবি হিসেবে দেশ-বিদেশে যে প্রতিষ্ঠা লাভ করেন, তারই স্বীকৃতি ১৯৫৬ সালের নোবেল পুরস্কার। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় নোবেল লেকচারস-এ (Nobel Lectures Litera-ture 1901-1967, edited by Horst Frennz, Amsterdam, 1969)। নোবেল পুরস্কার সমিতি থেকে ঘোষণা করা হয় "নোবেল পুরস্কার প্রদানের ইতিহাসে স্প্যানিশ ভাষার সাহিত্য যেন এক সুদূর উদ্যান। আমরা সেই উদ্যানের প্রতি বড় একটা দৃষ্টি দিইনি। এই বৎসরে যাকে এই পুরস্কার দেওয়া গেল তিনি '১৮৯৮ সালের প্রজন্ম'র লেখকবৃন্দের শেষতম প্রতিনিধি।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""