সংবাদ মাধ্যমের সঙ্গে আমার সম্পর্কটা অদ্ভুত। আজ ভালো, তো কাল আবার খুব খারাপ। তবু সাংবাদিকদের কাজকে আমি রেসপেক্ট করি। আজ আপনারা চেনেন আমাকে এবং এত ভালবাসেন, তার পিছনে সংবাদমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। টিভি এবং খবরের কাগজ আমাকে কখনও নায়ক বানিয়েছে, আবার কখনও খলনায়ক। কিন্তু পুলিশের উর্দি গায়ে চাপানোর পর থেকে আমি সৎভাবে নিজের দায়িত্বটা শুধু পালন করে গিয়েছি। কাজ করার সময় মাথায় রেখেছি, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা। পঁচিশ বছরের বেশি সময় মুম্বই পুলিশে কাজ করার সূত্রে আমার গায়ে গেঁথে গিয়েছে একটা তকমা, 'এনকাউন্টার স্পেশালিস্ট।' যদি প্রশ্ন করেন, আমি এটা এনজয় করি কিনা, তাহলে আমার একটাই উত্তর, একদম নয়। শহরটাকে শান্ত রাখতে গিয়ে এবং নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে বারবার আমার হাতের বন্দুক গর্জে উঠেছে মাফিয়া ডন-গ্যাংস্টার এবং জঙ্গিদের বিরুদ্ধে। নিজের জীবনের পরোয়া করিনি কখনও, তাই বেশ কয়েকবার মরতে মরতে বেঁচে ফিরে এসেছি আপনাদের আশীর্বাদে।
Customers' review
Reviews
Be the first to review ""