x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Bouddhoder Debdebi

Author - Dr. Benoytosh Bhattacharyya

₹180

Description

Author : Dr. Benoytosh Bhattacharyya

Publisher : Chirayata

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 144

ISBN : 8185696608

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
প্রখ্যাত বৌদ্ধশাস্ত্রবিদ ড. বিনয়তোষ ভট্টাচার্যের পঞ্চাশ বছর আগে প্রকাশিত এই গ্রন্থটি বাংলাভাষায় বৌদ্ধ মূর্তিতত্ত্বের ওপর প্রথম প্রামাণ্য বই। বিষয় ও তথ্যগুরুত্ব আজও অপরিসীম। কৌতূহলী বাঙালি সাধারণ পাঠক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস ও মূর্তিকলার ছাত্রদের পক্ষে অত্যন্ত উপযোগী এই বইটি অনেকদিন আগেই নিঃশেষিত হওয়ার দরুন বিস্মৃতির অতলে প্রায় হারিয়ে গিয়েছিল। জন্মশতবর্ষে বিনয়তোষের রচনাবালীর সংকলন করতে গিয়ে বইটির পুনঃপ্রকাশের কথা চিন্তা করি। সঙ্গত কারণেই চিরায়ত প্রকাশন প্রাইভেট লিমিটেড-এর কর্তৃপক্ষ এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। গ্রন্থের প্রথম প্রকাশক বিশ্বভারতীর বর্তমান উপাচার্য ড. সুজিত বসুর তরফে গ্রন্থন বিভাগের প্রাক্তন পরিচালক অধ্যাপক সুধেন্দু মণ্ডল অনুমতি দিয়েছেন বিনয়তোষ-পুত্র প্রখ্যাত চিকিৎসক ডাঃ অমিয়কুমার ভট্টাচার্যকে নবকলেবরে মুদ্রণের জন্য। প্রথম সংস্করণের ছবি ছাড়াও কয়েকটি নতুন মূর্তিচিত্রও সংযোজন করা হয়েছে বইয়ের বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতি রেখে। বরোদার রাজ্য সংগ্রহশালা, ভারতীয় জাদুঘর এবং বিশ্বভারতীর কর্তৃপক্ষকে এবং ডাঃ অমিয় কুমার ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানাই প্রকাশকের তরফে। বিনয়তোষের প্রাঞ্জল রচনাশৈলীর কোনও পরিবর্তন করা হয়নি। তবে গ্রন্থশেষে পাঠকের সুবিধার্থে পরিশিষ্টতে পরিবেশিত হয়েছে হস্তমুদ্রা, আসন ও মূর্তিতত্ত্ব বিষয়ে কয়েকটি টীকাটিপ্পনী।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""