₹135 ₹150
10% off
Author : Nabanita Halder Ganguly
Publisher : Khoai Publishing House
Language :
Binding : Hard Binding
Page Number : 0
ISBN : 0
Publisher- Khoai Publishing House
Writer- Nabanita Halder Ganguly
Language- Benagli
Binding-Hardbound
"...প্রথমে ঢুকলাম আমরা দি গ্রেট হলে। ১৫১১ খ্রীষ্টাব্দে চতুর্থ জেমসের আমলে এই হল তৈরি হয়। লাল দেওয়ালের এই হল দেখতে দারুণ। দেওয়াল জোড়া কাঠের কারুকার্য আর বিশাল বিশাল মাটি থেকে ছাদ অবধি বিস্তৃত কাঁচের জানলার গ্লাস পেইন্টিংস কলকাতার সেন্ট পলস্ ক্যাথিড্রালকে মনে পড়ায়। পার্থক্য হল জানলার কাঁচে যিশুর ছবির বদলে আঁকা রয়েছে বিভিন্ন স্কটিশ রাজাদের রাজচিহ্ন।
একটি জানলা আমায় বিশেষভাবে আকর্ষণ করল। সেই জানলার বাঁদিকের পাল্লার কাঁচে আঁকা আছে উইলিয়াম ওয়ালেশের পতাকা আর ডানদিকের পাল্লার কাঁচে আঁকা আছে রবার্ট দ্য ব্রুশের পতাকা। নিজের অজান্তেই গায়ে কাঁটা দিয়ে উঠল - মনে পড়ে গেল অস্কারজয়ী দ্য ব্রেভ হার্ট সিনেমার দৃশ্যগুলি। এই এডিনবরা ক্যাসলেই রবার্ট দ্য ব্রুশের বাবার বিশ্বাসঘাতকতার শিকার হয়ে উইলিয়াম ওয়ালেশ ইংরেজদের হাতে ধরা পড়েন। টাওয়ার অফ লণ্ডনে অকথ্য অত্যাচার সহ্য করেন তিনি। কিন্তু তাও নতি স্বীকার করেন নি ইংল্যান্ডরাজ প্রথম এডওয়ার্ডের কাছে। শিরোচ্ছেদের ঠিক আগে গর্জে ওঠেন 'ফ্রিডম'! স্কটল্যান্ডের প্রথম স্বাধীনতাযুদ্ধের এই বীর শহিদ দেখে যেতে পারেন নি স্কটল্যান্ডের স্বাধীনতা, কিন্তু তাঁর স্বপ্নের স্বাধীনতা এনে দেন রবার্ট দ্য ব্রুশ স্কটল্যান্ডের দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধে। ব্যানকবার্নের সেই যুদ্ধে ব্রুশ বাবার অপরাধের প্রায়শ্চিত্ত করলেন, ইংল্যান্ড স্কটল্যান্ডকে স্বাধীনতা দিতে বাধ্য হল।
কত বল্লম তরবারি দিয়ে সাজানো এই হল। বিশাল কারুকার্য করা ফায়ারপ্লেসের দুইপাশে দাঁড় করানো আছে সৈনিকদের বর্ম। যেন এই বর্মের আড়ালে সত্যই কোনও সৈনিক দাঁড়িয়ে আছে। এরকম বর্ম দাঁড় করানো আছে হলের মুখ্যদ্বারের দুই পাশেও আর দেওয়ালের ধার ঘেঁষে। মুখ্যদ্বারের সোজাসুজি দেওয়ালে টাঙানো আছে চতুর্থ জেমসের বিশাল তৈলচিত্র।..."