বাংলা সাহিত্যের অন্যতম দিক্কাল ছিলেন সুধীন্দ্রনাথ রাহা। বাংলা অনুবাদ সাহিত্যে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একাধারে তিনি ছিলেন সেই সময়ের বিখ্যাত নাট্যকার, তাঁর পঞ্চাশটির ওপরে নাটক কলকাতার বিভিন্ন নাট্যশালায় অভিনীত হয়েছে। এর সঙ্গে তিনি প্রচুর মৌলিক গল্প, উপন্যাস লিখেছিলেন। সেই সময় 'শুকতারা' পত্রিকার প্রতিটি সংখ্যায় একাধিক লেখা লিখেছেন তিনি, কোনো সংখ্যায় চারটিরও বেশি লেখা প্রকাশিত হয়েছে তাঁর। একদিকে 'সব্যসাচী' ছদ্মনামে টারজানের মৌলিক ধারাবাহিক উপন্যাসগুলি লিখছেন আবার 'শ্রী বৈজ্ঞানিক' নামে বিশ্ব সাহিত্যের সায়েন্স-ফিকশন-এর গল্পগুলি একের-পর-এক অনুবাদ করেছেন।
আবার শুকতারার সেই সংখ্যাতেই 'অলক ঘোষ' ছদ্মনামে মৌলিক উপন্যাসগুলি ধারাবাহিকভাবে লিখেছেন।
চমকে ওঠার মতো ব্যাপার হল তাঁর ছদ্মনামের তালিকা দেখে।
ছদ্মনামগুলি হল 'অলক ঘোষ', 'শ্রী দীপক', 'রসরাজ', 'বাণীকুমার', 'প্রবাল', 'যশোধর মিশ্র', 'দিনকর শর্মা', 'দোলগোবিন্দ মুখোপাধ্যায়', 'পরাশর রায়' ইত্যাদি।
Customers' review
Reviews
Be the first to review ""