ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক রাস্কিন বন্ড (জন্ম ১৯৩৪)-এর শৈশব কেটেছে শৈল শহর মুসৌরিতে আরণ্যক প্রকৃতির কোল ঘেঁষে। শৈশব থেকে প্রকৃতির পাঠ নেওয়ার দৃষ্টি তাঁর ছিল, অসংখ্য গল্পের মধ্যে সেই দৃষ্টি প্রকৃতিকে খুঁজে বেড়িয়েছে। মূলত ছোটদের জন্য লিখেই তাঁর প্রতিষ্ঠা- ছোটরাই জড়িয়ে আছে তাঁর কাহিনির গতিপ্রকৃতির সঙ্গে। রাস্কিন বন্ডের লেখকসত্তা খুঁজে নিয়েছে প্রকৃতির মধ্যে আধিভৌতিক-আধিদৈবিক অস্তিত্বকে। তাঁর ভৌতিক, অলৌকিক গল্পগুলি সাধারণত আমাদের চেনা ছকের ভৌতিক কাহিনির পরিসীমাকে ছাড়িয়ে যায়। এত দিন বাংলা ভাষায় তাঁর অনুমোদিত অনুবাদ বই প্রকাশিত হয়নি। এই প্রথম বাংলা অনুবাদে রাস্কিন বন্ডের ভৌতিক ও অলৌকিক কাহিনি সঙ্কলন 'ভয় সমগ্র' নামে প্রকাশ করল বুক ফার্ম। অনুবাদ করেছেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক পার্থ প্রতিম দাস।
Customers' review
Reviews
Be the first to review ""