আমরা প্রত্যেকেই দু'টো জগতের সঙ্গে পরিচিত। বাস্তব জগৎ, অর্থাৎ যা হয়; এবং কল্পনার অলীক জগৎ, অর্থাৎ যা হলে ভালো হত। কিন্তু এই দুইয়ের মাঝামাঝি যদি থাকে এক তৃতীয় ধূসর জগৎ? ধরা যাক, স্বপ্নের ভেতর আপনি সত্যিই পৌঁছে গেলেন এক কাঙ্ক্ষিত, কিন্তু অস্তিত্বহীন জায়গায়। কিংবা ঘুমের মধ্যে এমন এক ঘটনা প্রত্যক্ষ করলেন, যা ঘটেছিল সুদূর অজানা অতীতে, অন্য কারওর জীবনে। সন্তানের হোমটাস্কে লেখা রূপকথায় হঠাৎ সচমকে আবিষ্কার করলেন নিজের ফেলে আসা জীবনের বৃত্তান্ত। তা হলে?... চলুন যাওয়া যাক সেই ধূসর জগতে...
Customers' review
Reviews
Be the first to review ""