গুপ্তচরবৃত্তি বা এস্পিওনাজ নামক পেশা সম্বন্ধে আমরা কী জানি? সিনেমার জেমস বন্ডের দুনিয়ার বাইরে এলে, এই পেশায় গ্ল্যামার নেই; অথচ পদে পদে রয়েছে বিপদ। সভ্যতার একেবারে উষালগ্ন থেকেই মানবসমাজে গুপ্তচরবৃত্তি চলে আসছে। আড়াই হাজার বছর পূর্বে চৈনিক সেনানায়ক সান য়ু-র লেখা 'আর্ট অফ ওয়্যার' গ্রন্থে 'তাঁদের' উল্লেখ পাওয়া যায়। দু-হাজার বছর পূর্বে কৌটিল্য রচিত অর্থশাস্ত্রেও উল্লেখ আছে গুপ্তচরেদের। মহাভারত, বেদ, বাইবেল, ইলিয়াড, কামসূত্র, হেরোডোটাস কিংবা লিভি-র লেখাতে তাঁরা ছিলেন। তাঁরা ছিলেন প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, গ্রিস, রোম, পারস্য সাম্রাজ্যে; তাঁরা ছিলেন মধ্যযুগের আরব, বাইজান্টাইন, মোঙ্গল সাম্রাজ্যে; তুর্কি, মোঘল, ব্রিটিশ দ্বীপপুঞ্জ হয়ে আধুনিক ভারতেও 'তাঁরা' রয়েছেন বহাল তবিয়তে। হাজার-হাজার বছর। পূর্বের গুপ্তচরদের গুপ্ত-ইতিহাস জানার প্রয়াস-ই এই গ্রন্থ। অতি ছাপোষা, অতি সাধারণ এঁরা আমার-আপনার আশেপাশেই থাকেন, কে বলতে পারে আপনি যখন এই বইটি নেড়েচেড়ে দেখছেন, তখন আপনার দিকে 'তিনি'-ই তাকিয়ে আছেন!
Customers' review
Reviews
Be the first to review ""