২০১৫ থেকে ২০২৬। প্রায় এক যুগ অতিক্রম করতে চলল 'জলঘড়ি'-"এবং জলঘড়ি' সম্পাদকমণ্ডলী বৃদ্ধ থেকে অতিবৃদ্ধ হয়েছে। বার্ধক্যের প্রকোপ সামলে তারা পত্রিকা চালিয়ে যাচ্ছে, গতি মন্থর হয়েছে, এইমাত্র। ফলে এবারের সংখ্যাটি 'যুগ্ম সংখ্যা' হিসাবে প্রকাশ করতে হল। নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছি না, দায় মূলত সংখ্যা-সম্পাদকেরই।
তাঁর জন্মের সার্ধ-শতবর্ষে জিম করবেটের বর্ণময় চরিত্রটিকে ফিরে দেখার প্রচেষ্টায় এই সংখ্যার ক্রোড়পত্র-জিম করবেট: স্মৃতি সত্তা। ২৫ জুলাই তাঁর জন্মদিন, সে কথাটি মনে রেখেই সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে আগামী ২৫ জুলাই-২০২৬-এ, রামমোহন লাইব্রেরির রায়া দেবনাথ সভাঘরে। ক্রোড়পত্র বিষয়ে বিশদ আভাস দেওয়া আছে তার ভূমিকায়, এখানে বরং সাধারণ বিভাগ নিয়ে একটু বিস্তারিত হই।
এবারের প্রবন্ধ বিভাগ নিয়ে পত্রিকা একটু গর্ব করতেই পারে। রবীন্দ্রগানের ধারা নিয়ে লিখেছেন সর্বানন্দ চৌধুরী। বাংলা কবিতা নিয়ে দুটি মূল্যবান প্রবন্ধ লিখেছেন অনিতা অগ্নিহোত্রী এবং যশোধরা রায়চৌধুরী। শেক্সপিয়ারের নাটকের অঙ্ক ও অলংকার নিয়ে একটি অভিনব প্রবন্ধ লিখেছেন অর্ণব চ্যাটার্জি। মৃণাল ঘোষ লিখেছেন 'ভারতের শিল্পকলায় যৌনমনস্তত্ত্বের বিবর্তন' শিরোনামে একটি অনবদ্য প্রবন্ধ।
এছাড়া ছোটগল্প, কবিতা, পাঠপরিক্রমা, স্মরণ, সংস্কৃতি-সংবাদ ইত্যাদি নিয়ে সেজে উঠেছে সাধারণ বিভাগটি। আয়তনে সামান্য
Customers' review
Reviews
Be the first to review ""