গোয়েন্দা অফিসার অনুরাগ নন্দীর ডিপার্টমেন্টে বেশ নাম ডাক। তবে তাঁর এই সাফল্যের পিছনে তাঁর 'বেটার হাফ' মিসেস গোপা নন্দীর একটি বিশেষ ভূমিকা আছে। প্যাঁচালো কেসে আশ্চর্য বুদ্ধিমত্তায় সমাধান সূত্রে পৌঁছরে সাহায্য করেন তিনি নিজের স্বামীকে, আবার কখনও বা অপরাধের গন্ধ পেলে নিজেই জট ছাড়ান রহস্যের। আর এজন্যেই তিনি গোয়েন্দা। অবশ নিজেকে 'গোয়েন্দি' হিসেবে পরিচয় দিতেই তিনি বেশি আগ্রহী। 'গোয়েন্টি কথাটি ব্যাকরণসম্মত কিনা জিজ্ঞেস করা হয়েছিল মিসেস নন্দীকে। তিনি মুখ বেঁকিয়ে জবাব দিয়েছিলেন, "কেন? নিপাতনে সিদ্ধ ব্যাপারটা জে ব্যাকরণেই আছে!"
অনুরাগবাবু পুলিশ, নিতান্ত খেয়ালবশেই গোপা গোয়েন্দির গোয়েন্দাগিরির কাহিনী লিপিবদ্ধ করেছেন অবসর সময়ে। তারই কয়েকটি সংকলিত হয়েছে এই গ্রন্থে। প্রত্যেক গল্পেই বুদ্ধিমান পাঠক পাঠিকাদের জন্যে রয়েছে অজস্র কু। গোপা যা জানবে, জানতে পারবেন আপনারাও। আপনাদের মধ্যেই এক একজন গোয়েন্দা লুকিয়ে আছেন। নিজেদের ধূসর কোষগুলোকে উত্তেজিত ক'রে যদি গোপার আগেই রহস্যের সমাধানে পৌঁছে যেতে পারেন আপনারা, লেখক কিংবা স্বয়ং গোয়েন্দি, কেউই তাতে বিশেষ অখুশি হবেন না।
কিংবদন্তি গোয়েন্দা চরিত্রদের ভিড়ে গোপা গোয়েন্দি একটু হলেও আপনাদের মনে জায়গা করে নিতে পারলে ভবিষ্যতে অনুরাগ নন্দীর কলম নিশ্চয় আবার সক্রিয় হয়ে উঠবে। পুলিশি লাঠির মতো অনুরাগবাবুর কলমটাও সমান জোরালো কিনা, এই বিচারের দায়িত্ব এখন আপনাদেরই।
Customers' review
Reviews
Be the first to review ""