সারা ঘর অন্ধকার করে শুধুমাত্র একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। এই মুহূর্তে বইটার প্রচ্ছদ উলটে ভূমিকাটা পড়ছেন যিনি। যদি তাই হয় তাহলে আপনি নিশ্চিত থাকুন, এই বইটি শুধু আপনি নন, আপনার সঙ্গে এই মুহূর্তে আরও কেউ পড়ছে। আরে মশাই, ঘাড় ঘুরিয়ে ইতিউতি দেখে লাভ নেই। তেনাদের আপনি চট করে দেখতে পাবেন না। মাঝেমধ্যে হয়তো অনুভবটুকু করতে পারেন। আর যদি কপাল খুব ভালো হয় তাহলে... এই মুহূর্তে আপনার পিছনে যে বিরাট ছায়াটা নড়ছে তার কায়াটুকুও...।
আসলে আমাদের লৌকিক জীবনের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা সম্পূর্ণ অলৌকিক। কী হল। কেন হল! কীভাবে হল সেসব কিছুই আমরা জানতে পারি না। কিন্তু সেগুলোও কেউ না কেউ ঘটায়, বিশ্বাস করুন। নইলে যাকে আমরা দেখতেই পাই না, সে আদৌ আছে কিনা সেই নিয়ে এতরকমের মতভেদ, তার অস্তিত্ব কী করে যুগের পর যুগ ধরে টিকে থাকে? কী করেই বা এতো কোটি কোটি সাহিত্য কেবল তেনাদের নিয়েই রচনা হয় বলুন তো? এই বইটিতে এমন বেশ কিছু গল্প আছে যা সম্পূর্ণ কাল্পনিক নয়। অনুভবে, অলৌকিক ঘটনায় তারা বারবার তাদের অস্তিত্ব জানান দিয়েছে। দিয়ে চলেছে। সেগুলোই গল্পের আকারে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি মাত্র।
এই ফাঁকে কিছু কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়। প্রথমেই বলব আমার উপন্যাস প্রকাশ করার প্রথম সাহস যিনি দেখিয়েছেন এবং পরোক্ষে আমায় দুঃসাহস যুগিয়েছেন আরও উপন্যাস, গল্প লেখার। তিনি হলেন অভিযান পাবলিশার্সের কর্ণধার মারুফ হোসেন। দ্বিতীয়ত, আমার খুড়তুতো বোন সহেলি। যার নিজের অভিজ্ঞতাও আমি আমার গল্পের উপাদান হিসেবে
Customers' review
Reviews
Be the first to review ""