ভয় মানেই যে সবসময় কোনো অশরীরীর উপস্থিতি তা কিন্তু নয়। মাঝে মাঝে কোনো কিছুর অনুপস্থিতিও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। লৌকিক আর অলৌকিক এর মধ্যের ফারাকটা খুব সূক্ষ্ম। আর যখন সেই ফারাকটা মুছে যায় তখন গাঢ় হয়ে ওঠে ভয়ের সাম্রাজ্য।
ভগ্নপ্রায় জমিদারবাড়িতে হঠাৎ করে কোনো এক অতৃপ্ত অস্তিত্বের সম্মুখীন হওয়ার সম্ভাবনা যেরূপ আতঙ্কের সৃষ্টি করে, তার থেকে অনেক গুণ বেশি আতঙ্কের মানব-মনের অন্ধকার অলি-গলি, যার পোশাকি নাম সাইকোলজিক্যাল-হরর বা মনস্তাত্ত্বিক-ভয়।
ধরুন প্রাসাদ-সমান জমিদার বাড়িতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল কারও কান্নার শব্দে, কিন্তু আপনি জানেন সে বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই। তখন কি একটু হলেও ভয়ের উদ্রেক হবে না আপনার মনে? কোনো একদিন, রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষবিন্দুটুকুও। এমন সময় আবিষ্কার করলেন যে আপনার বাড়ির দরজায় কড়া নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার... তখন কি একবারও ভয়ে কেঁপে উঠবে না আপনার অন্তর-আত্মা? এরকম দশটি ভয়াল ভয়ংকর অলৌকিক ও সাইকো-হরর গল্প রয়েছে এই বইতে। যার মূল উপাদান...
ভয়!... যাকে 'এড়ানো যায় না'।
ওদের এড়ানো যায় না... চ্যাপ্টার ২...
Customers' review
Reviews
Be the first to review ""