'আমার শহর' শুধু শহর বা পাড়ার কথাই বলবে না, এমন কিছু লোকের কথাও বলবে, যাদের আপনারা চেনেন না। আবার বলা যায় না, এমনও হতে পারে, যে লোকগুলোর কথা শুনে আপনাদের মনে পড়ে গেল নিজেদের পাড়ায় ঠিক ওইরকমই কারও কথা। কারণ ছিটলেমি, ফাজলামি, বদমাইশি এবং কখনও ভালোমানুষিও বেশ সংক্রামক একটা ব্যাপার। তা ছাড়া যে মানুষগুলো কলকাতা ছেড়ে আর শহরতলি বা মফস্সলের দিকে সরে গিয়েছে, ছড়িয়ে পড়েছে, তারাও তো বুকের ভেতরে করে আগলে নিয়ে গেছে একটুকরো কলকাতা- তার রসবোধ, তার সব সমস্যা চুটকিতে উড়িয়ে দিয়ে ভালো থাকার ক্ষমতা, অন্যের প্রতি তার সহমর্মিতা। সেই মনুষ্যত্বের কথা থাকবে এই লেখায়। থাকবে তাদের ছোটো ছোটো সুখ-দুঃখ, তাদের পাওয়া না-পাওয়ার গল্পগুলো। থাকবে হারিয়ে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাটের কথা। ইস্কুলের দারোয়ান থেকে হেড অফিসের বড়োবাবু, নাম না-জানা গুড সামারিটান, যে ছুটন্ত ট্র্যাফিককে থামিয়ে খোঁড়া কুকুরকে রাস্তা পার করিয়ে দেয়, তার কথা থাকবে।
যাদের নিয়ে আমার এই শহর। আপনার শহর।
Customers' review
Reviews
Be the first to review ""