x

Welcome Guest

Login or Register
0 0
Chacha Chaudhary

Chacha Chaudhary

Author - Pran Kumar Sharma

₹989 ₹1099

10% off

You saved ₹110

Author : Pran Kumar Sharma

Publisher : Antareep Publication

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 475

ISBN : 9788198647009

AVAILABILITY : Out Of Stock

Prices are subjected to change. We will inform you in such cases
Share :
  • Features
বাংলায় এই ক্লাসিক সংগ্রহে থাকছে দশটি চাচা চৌধুরীর কমিকস-কালের ভারে জীর্ণ হয়নি, এখনও সেই অমলিন শৈশবের দ্বিধাহীন, জটিলতাহীন সময়কে ফিরিয়ে আনতে সক্ষম এমন দশটি কমিকস। বুদ্ধির দীপ্তি, নির্মল হাস্যরস, নাটকীয়তা ও অ্যাকশনে সমৃদ্ধ এই কাহিনিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠককে আনন্দ দিয়ে চলেছে। ভাঙা চৌধুরী, সেই জ্ঞানী বৃদ্ধ চাচা চৌধুরী যার বুদ্ধি ও মেধা তুলনাহীন এবং তার প্রবল শক্তিশালী সঙ্গী সাবুর জগতে আপনাদের স্বাগত। কীভাবে ধুরন্ধর অপরাধীদের তারা পরাজিত করে, কীভাবে রহস্যের সমাধান করে তাদের নিজস্ব বিচিত্র পদ্ধতিতে ন্যায়বিচার আনে, সেই অভিজ্ঞতার অংশীদার হয়ে উঠুন। চাচা চৌধুরী চাচা চৌধুরী ভারতীয় কমিকস-এর জগতে বিপ্লব নিয়ে আসা কার্টুনিস্ট প্রাণ ছিলেন একজন অসামান্য প্রতিভাবান সৃজনশীল শিল্পী। ১৯৩৮ সালে প্রাণের জন্ম- চাচা চৌধুরীর এই আইকনিক চরিত্রটিকে প্রাণ পাঠকের দরবারে নিয়ে আসেন ১৯৬০ সালে। একের পর এক প্রজন্ম ধরে প্রায় প্রতিটি কমিকসপ্রিয় বাড়িতে পরিচিত নাম হয়ে ওঠেন চাচা চৌধুরী এবং তার সৃষ্টিকর্তা। মজাদার ও বুদ্ধিদীপ্ত কাহিনিবিন্যাস, চেনা জানা সব চরিত্র, সহজ অথচ স্পষ্ট ও বলিষ্ঠ আঁকার গুণে প্রাণের কমিকসগুলি আজও পাঠকদের মধ্যে প্রবল জনপ্রিয়।