It's a pre-book item. Pre-booking will be continued till 5th December 2026. Orders Will be dispatched after that.
একটা সময় ছিল, যখন শীতের মেলা মানেই সার্কাসের তাঁবু। দূর থেকে ভেসে আসত মাইকের আওয়াজ। টিকিট কেটে ভিতরে ঢুকলেই অন্য এক জগৎ। মাথার অনেক উপরে দড়িতে ঝুলছেন কেউ, কেউ মোটরবাইক নিয়ে ছুটছেন মৃত্যুকূপে, আবার জোকারের কাণ্ডকারখানায় হেসে গড়িয়ে পড়ছে আট থেকে আশি। খেলা শেষ হলে হাততালিতে ফেটে পড়ত গোটা তাঁবু। কিন্তু তারপর? আলো নিভে গেলে, দর্শক ফিরে গেলে, কী হতো সেই মানুষগুলোর? কোথায় ছিল তাঁদের ঘর? কেমন ছিল এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ানো জীবনটা?। বরুণদেবের 'সার্কাসের ইতিকথা: প্রান্তজনের করতালি' সেই না-জানা জগতেরই খোঁজ। প্রাচীন রোমের সার্কাস থেকে আধুনিক সার্কাসের বিবর্তন, ভারতে সার্কাসের উত্থান, স্বদেশি আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক, বাংলার সার্কাস এবং সেইসব বাঙালি মেয়েদের কথা, যাঁরা একসময় সমাজের প্রচলিত গণ্ডি পেরিয়ে সার্কাসের মঞ্চে পা রেখেছিলেন- সামগ্রিকভাবে তার একটি আনুপুর্বিক ইতিহাস বাংলা ভাষায় এই প্রথম দু মলাটের মধ্যে এল।