রবীন্দ্র-স্মৃতি লিপিবদ্ধ করতে অনেকেই আমাকে অনুরোধ করেছেন। কিন্তু এবিষয়ে বরাবরই আমার একটু সঙ্কোচ ছিল। তাই এড়িয়ে গিয়েছিলাম।
সঙ্কোচের প্রথম কারণ ব্যাপারটা নিতান্তই ব্যক্তিগত, দ্বিতীয়ত আমি এ ধরনের প্রবন্ধে যে সব নিতান্ত ব্যক্তিগত প্রসঙ্গের অবতারণা করতে বাধ্য হব তার কোন প্রমাণ দাখিল করতে পারব না। কেউ যদি বলেন, তুমি মিথ্যা কথা বলছ, তাহলে চুপ করে' থাকতে হবে। তৃতীয়ত, এরকম স্মৃতি-চিত্রে আমাকে-লেখা তাঁর কয়েকটি চিঠি উদ্ধৃত না করলে তাঁর সঙ্গে আমার সম্পর্ক যে ঠিক কি ছিল তা বোঝানো যাবে না। সে চিঠিগুলিতে আমার এত প্রশংসা করেছেন তিনি যে, সেগুলি তুলে দিলে অনেকে মনে করবেন আমি হয়তো বুড়ো বয়সে আত্ম-বিজ্ঞাপনে রত হয়েছি।
Customers' review
Reviews
Be the first to review ""