ছাত্রছাত্রীরা, যারা সদ্য দেশীয় বা বিদেশি (মূলত পাশ্চাত্য) তত্ত্বের পাঠ শুরু করেছে, তারা ইংরেজি ভাষায় সেসব তত্ত্ব তো পড়বেই, পাশাপাশি সেইসব তত্ত্বের পাঠ মাতৃভাষ্যতেও সম্ভব হলে আদতে তা সেইসব তত্ত্ব অনুধাবনে অনেকাংশেই সাহায্য করবে তাদের। যতখানি সম্ভব যথাযথভাবে তত্ত্বগুলির প্রায় সমস্ত প্রাথমিক বা প্রারম্ভিক দিক প্রতিটি অধ্যায়ে তুলে ধরার চেষ্টা করেছেন প্রাবন্ধিকেরা। লেখাগুলি এমনভাবেই প্রণীত যাতে তাদের পাঠশেষে পড়ুয়ারা ভবিষ্যতে সেইসব তত্ত্ব নিয়ে আরও সবিশদ অধ্যয়নের জন্য উৎসাহিত বোধ করে।
গ্রন্থটির শিরোনাম থেকেই স্পষ্ট যে তত্ত্বের পাশাপাশি 'সাহিত্য' ও 'সমালোচনা' শব্দদুটি সমপরিমাণ প্রাধান্য-সহ স্থান পেয়েছে এই বইতে। তত্ত্ব শুধু 'পাঠ' করলেই পাঠকের কাজ শেষ হয়ে যায় না। তত্ত্বজ্ঞান তখনই সঠিক দিশা পায় যখন তা সমালোচনার (যেমন- সাহিত্যের ক্ষেত্রে) মধ্য দিয়ে যথার্থভাবে প্রযুক্ত হয়।
Customers' review
Reviews
Be the first to review ""