66 পুকুরের জলে ঝুঁকে পড়ে খেলা দেখি চারাদের, মাছের। কেমন আলোর বিভা ছড়াতে ছড়াতে চারাগুলো সাঁতরে চলেছে। জল থেকে ডাঙায় কচু-ঝোপের আড়ে শিকারের খোঁজে ঘাপটি মেরে বসে আছে টুরি-ব্যাঙ, আবার তাকেই নিশানা করে লদোপদো এগুচ্ছে জল-ঢোঁড়া। কারোর বাড়ির জানলা খুলতেই আলো এসে পড়ল তাদের উপর! হাঁ হাঁ করে উঠে-আসা সর্বভুক চিংড়ি, যে কী না খায় জলের পোকা, পতঙ্গ, গোঁড়ি-গুগলি, শেওলা, লার্ভা, দানাশস্য, মাছ-মাংস, পলিকিট, ডায়াটম, ক্ষুদ্র ফ্রান্টেসিয়া, জু-প্ল্যাঙ্কটন-ফাইটো প্ল্যাঙ্কটন সে তো আলো-জ্বলা বিভা-ওয়ালা ঝাঁপড়ি চিড়িকিনী কালামুহীদের দেখতে পেলেই ঝাঁপাবে, এ আর নতুন কথা কি! এমন কী স্বজাতিভুক চিংড়িরা তাদের দাঁড়া-অ্যান্টেনার দৌলতে জানতে পেরে যায় আগে-ভাগে ট খাদ্য দ্রব্য, সে ঝাঁড়ি হোক কাল্হামুহী হোক, কোথায় আছে। ৭৭
Customers' review
Reviews
Be the first to review ""