.... যাদুকর তখন সটান ফ্রেমের বাইরে এসে অভিবাদন করবেন সাহিল আর কঙ্কনাকে, আস্তিন থেকে বের করে আনবেন লুকোনো সব তাস, রুমাল, খরগোশ টোশ-ঝটপট করে পায়রারা উড়ে বেড়াবে ঘরময়। সাহিল সামান্য ঠেলা দিয়ে জানলার এক পাট খুলে দিল। কার্টারের বিষণ্ণ মুখ, জ লাইনে ঊষ্ণীষের পালক ছায়া ফেলেছে, হাতের ক্রিস্টাল বল ঘিরে অদ্ভুতুড়ে লাল সবুজ ফিগার সব-নিরাবলম্ব ঘন নীল পোস্টারে থারস্টনের চারদিকে কঙ্কাল, করোটি- সাহিল ঘুরে ঘুরে দেখছিল। পোস্টারের ফ্রেমে আঙুল ছোঁয়ালে ধূলো লাগছিল হাতে। কাচের শো কেসে নানা মাপের ম্যাজিক ওয়ান্ড, লাল নীল বল, একগোছা দড়ি, তাস বিবর্ণ হয়ে গেছে। এই প্রাচীন ঘরদোর, স্যাঁতা পড়া দেওয়াল, পুরোনো বই এর গন্ধ অদৃশ্য মিহি ধূলোয় এই যে আচমকা না সুড়সুড় করে ওঠা, শো কেসের কাছে আঙুলের ছাপ- এই সব সাহিলকে লেখায় প্ররোচিত করছিল উত্তেজনা হচ্ছিল সাহিলের। ঈষৎ ভয় সেই সঙ্গে।
Customers' review
Reviews
Be the first to review ""