উপন্যাসের ক্ষেত্রে মাসেল প্রন্ত ও জেমস জয়েস যেমন, সিনেমার ক্ষেত্রে তেমনি জ লুক খোদার। তাঁরা এখন নতুন লেখক ও ফিল্মমেকারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। গোদারের সমস্ত ছবি জীবনের জটিল অভিঘাতে নির্মিত। তাঁর ছবি তৈরি করেছে সিনেমার নতুন নতুন ভাষা, তিনি আধুনিক সিনেমার জনক। বিখ্যা আততায়ী ও লুক গোদার' সম্পাদিত এই গ্রন্থটিতে গোদারের প্রায় সমস্ত সিনেমার বৈশিষ্ট্যগুলিকে আলোচনার মধ্যে আনা হয়েছে। সিনেমার প্রভাব দর্শন, সমকালীন জীবন, জীবনের জটিল অবক্ষয়, তাঁর ছবির নারী চরিত্র, সিনেমার রং, মৃণাল সেন ও খোদার, জ কশের প্রভাব প্রকৃতি নানা বিষয় মোট ১৩ টি প্রবন্ধে আলোচিত। প্রলয় শূর, ধীমান দাশগুপ্ত, সোমা এ চ্যাটার্জি, চন্ডী মুখোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায় যেমন লিখেছেন, সেইরকম পরবর্তী প্রজন্মের মানস ঘোষ, অনিন্দ্য সেনগুপ্ত, বিধান রিবেরু থেকে প্রত্যুষ পাল, মহাশ্বেতা আচার্যরা লিখেছেন। সমষ্টিগতভাবে বাঙালির গোদার চর্চার এক সন্দর্ভ হয়ে উঠেছে এই গ্রন্থ। যার ভিতর ছড়িয়ে আছে গোদারের সিনেমার নানা দিক। পরিশিষ্ট অংশে গোদারের সাক্ষাৎকার, নিজের রচনা, চলচ্চিত্রপঞ্জি এবং আ উওম্যান ইজ আ উওম্যান' (১৯৬৪) ছবির অনূদিত চিত্রনাট্য। তাঁর নিজের ইমেজ, সিনেমার স্টিল ও পোস্টার গ্রন্থটিকে আকর্ষণীয় করে তুলেছে। প্রচ্ছদে গোদারের মেজাজটি অনবদ্য।
Customers' review
Reviews
Be the first to review ""