বর্তমান সময়ের প্রেক্ষিতে নয়টি নারীবাদী গল্প দুই মলাটে বন্দি হয়েছে।
এই নয়টি গল্প পড়তে পড়তে মনে হতেই পারে যে এইতো কদিন আগেই নিজের চোখে দেখলাম বা নিজের কানে শুনলাম এমন কাহিনী। হ্যাঁ ঠিক তাই। সমাজে ঘটে চলা এমনই ঘটনার পরোক্ষ ছোঁয়া রয়েছে গল্পগুলিতে। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত নয়টি গল্প গ্রন্থিত হলো প্রথমবার। গল্পগুলির প্রধান চরিত্র অবশ্যই নারী। বইটির গল্পগুলিতে স্বপ্ন, আশা, নিরাশা, প্রেম, প্রতারণা, প্রতিবাদ প্রতিফলিত হওয়ার পাশাপাশি সমাজে নারী স্বাধীনতা ও নারী অধিকারের বার্তা সুস্পষ্ট। গল্পের মোড়কে হলেও নয়টি গল্পই বাস্তবের কাছাকাছি, তাই বইটির নামকরণ "গল্প ৯ গল্প নয়"।
Customers' review
Reviews
Be the first to review ""