তাঁদের নানা কর্মপদ্ধতির ফল লাভ চোখে ধরা দিয়েছে। লেখা যে টি-টোয়েন্টি ক্রিকেট নয় এটুকু বুঝেছি গ্রন্থ লেখার শুরুর দিন থেকে। পিচে বল পড়ল আর ব্যাট চালাও এমন মানসিকতা নিয়ে আর যাই হোক গ্রন্থরচনা করা যায় না। বাজারে ভূতের গল্প কাটতি হচ্ছে, তা বলে কি ভূতের গল্পই লিখতে হবে। এমনটা ভাবার যৌক্তিকতা আছে কি? নান্দনিক নানা ঘটনা ও পর্যবেক্ষণের সুফলেই শাণিত করতে চেয়েছি এই গ্রন্থটি। 'পরশুরাম' আলাদা কিছু নয়। পরশুরামও বিষ্ণুর অবতারের এক কাহিনি, নানা রং-বৈচিত্র্যে ভরপুর। রংদার রংমশাল।
শুরুতে ধন্দে ছিলাম। জননীর গলায় পরশুর কোপ ও অবাধে ক্ষত্রিয়দের কচুকাটা। এই বোধ হয় পরশুরামের টি টোয়েন্টি ম্যাচ জয়। আসলে লিখতে বসে একে একে মণিমাণিক্যের পাহাড় জমা হল। পর্বে পর্বে সেইসব বর্ণনাই রেখেছি। কুঠার হাতে রামকে একজন রক্ত মাংসের মানুষ হিসাবেই দেখিয়েছি।
Customers' review
Reviews
Be the first to review ""